চ্যানেল নিউজ ডেস্ক : অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনিসুল হককে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন বনানী থানার এসআই ইয়াদুল হক।
অপরদিকে আসামিপক্ষ পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। আগামী ৯ জুলাই আনিসুল হককে এ রিমান্ডের জন্য কারাগার থেকে বনানী থানায় নেওয়া হবে।
জানা যায়, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের নিজ নামে বনানী থানার অধীনে লাইসেন্সকৃত একটি অস্ত্র পিস্তল রয়েছে। ২০১৪ সালের ২২ জানুয়ারি অস্ত্রটি ইস্যু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-৪ ২০২৪ সালের ৬ জানুয়ারী হতে একই বছরের ৫ আগষ্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এসব অস্ত্র ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে জমা দানের নির্দেশ প্রদান করা হয়। এ আদেশের পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্র-গোলাবারুদ জমা করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি আনিসুল হক বা তার পক্ষে কেউ অস্ত্র গোলাবারুদ জমা দেন নাই। অস্ত্রের লাইসেন্সে দেওয়া তার বাসার ঠিকানায় কাউকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ