জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় থানা পুলিশের সাড়াশি অভিযানে শনিবার (১২জুলাই) বিশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজনকে গ্রেফতার করেছে।

প্রেস রিলিজের মাধ্যমে আখাউড়া থানা পুলিশ জানান, সকালের দিকে আখাউড়া পৌরসভার টানপাড়া এলাকার কাশেম টেইলার্স দোকানের সামনে থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুরশিদ মিয়া (২৮) কে আটক করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা কোনাপুর এলাকার মোঃ নাছির মিয়ার ছেলে৷
একই তারিখে ভোরের দিকে জিআর-৩০/২০২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী সেলিম মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের আবুল কালাম এর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেলের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ