প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:২০ পি.এম
সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটো ড্রাইভাররা

আজ রবিবার (২৭ জুলাই) সকাল ৭টা থেকে আখাউড়া বাইপাস এলাকার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করায় বিজয়নগর থেকে আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় যাত্রী চলাচলে চরম দুর্ভোগের শিকার হয়। বিশেষকরে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা, বৃদ্ধরা এবং অসুস্থ রোগীদের দুর্ভোগ চরমে ওঠে। যদিও অবরোধকারীরা কিছু কিছু রোগীকে অটোরিকশায় যেতে দিয়েছে বলে জানায়।
অবরোধকারীরা জানায়, তাদের দাবীগুলো হলো ট্রাফিক কর্তৃক আটককৃত সিএনজি অটোরিকশাগুলো ছাড়তে হবে, পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলতে দিতে হবে এবং জেলা ট্রাফিকের নির্যাতন বন্ধ করতে হবে। দাবীগুলো না মানলে তারা অনির্দিষ্ট কালের জন্য এই অবরোধ চালিয়ে যাবে।
তবে অবরোধকারীরা বাস চলাচলে কোন বাধা না দিলেও অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। বিকাল চারটার দিকে অটোরিকশা চলাচলে শিথিলতা দেখিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ