চ্যানেল নিউজ ডেস্ক : প্রকল্প কাজের জন্য আগামী ১ আগস্ট দেশের বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
এতে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে ওই সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ