জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ আখাউড়া থানা পুলিশ ০৮ আনা ওজনের ২২ ক্যারেটের একটি স্বর্নের চেইনসহ ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো কুমিল্লার বুড়িচং এলাকার তাসলিমা আক্তার (৩৫), কতোয়ালী নাজিরাবাজার এলাকার মোঃ হৃদয় হোসেন (২৩), মোঃ লিটন মিয়া (২২), ব্রাহ্মণবাড়িয়ার কসবা নয়নপুর এলাকার মোঃ নজু মিয়া (৩৫)।
আখাউড়া থানা পুলিশের দেওয়া তথ্যমতে (২৭ জুলাই) সকাল ১০টার দিকে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারী মনিয়ন্দ হাইস্কুলের সামনে হতে কসবা অভিমুখ থেকে আসা একটি সিএনজি দেখে সিএনজিটিকে সিগন্যাল দিয়ে থামিয়ে আখাউড়া আসার উদ্দেশ্যে সিএনজিতে উঠতে চাইলে সিএনজির পিছনে থাকা দুই নারীর একজন তাসলিমা আক্তার (৩৫) নামের যাত্রী তাকে মাঝে বসান। মনিয়ন্দ উত্তরপাড়ার বর্ধন বাড়ি বিজিবি ক্যাম্প রোডের মাথায় রাস্তার উপর পৌঁছা মাত্র তাসলিমা আক্তার ওই নারীর ঘাড়ের পিছন দিক দিয়ে গলায় থাকা চেইনে হাত দেয়। সাথে সাথে টের পেয়ে চিৎকার করলে সিএনজির সামনে থাকা চালকসহ তিনজন পুরুষ তার গলা থেকে জোর পূর্বক ০৮ আনা ওজনের ২২ ক্যারেটের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে নামিয়ে দেয়।
স্থানীয় লোকজন সিএনজির পিছু ধাওয়া করে তাদের আটক করে থানায় খবর দিলে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল এসে মনোয়ারা বেগম এর ছিনতাই৷ হওয়া চেইনটি তাসলিমা আক্তার থেকে উদ্ধার করে।
চেইনটি শনাক্ত মতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই ঘটনায় আখাউড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ