সিলেট প্রতিনিধি, চ্যানেল নিউজ : সিলেটের বিশ্বনাথে ২০২১ সালে স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।
অতিরিক্ত এডিশনাল পিপি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, সিলেটে ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথে চাউলধনি হাওড়ে বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্কুলছাত্র সুমেল। এ ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী ওই আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ