দেবাশীষ মজুমদার: সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সম্প্রতি সূত্রাপুর থানা এলাকার বাগানবাড়ী কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি এলাকার নাগরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন।
সভায় ওসি সাইফুল ইসলাম বলেন, “আপনাদের জন্য থানার দরজা সবসময় খোলা। আপনাদের কখনো অনুমতি নিতে হবে না আমার সঙ্গে দেখা করতে। থানায় গেলে সরাসরি কথা বলবেন। আমি একা কাজ করতে চাই না, আপনাদের সঙ্গেই কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদেরও অংশগ্রহণ জরুরি। চুরি ও ছিনতাই প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন করুন। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দিন। আমরা সবাই মিলে একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়তে পারি।”
নিজের দায়িত্ব সম্পর্কে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমার কাজ যদি ভালো মনে না করেন, তাহলে আমাকে জানাবেন। আমি শুধু প্রশংসা শুনতে চাই না, সমালোচনা শুনতেও প্রস্তুত। কারণ সমালোচনার মাধ্যমেই ভালো-মন্দ শুধরানো যায়। যদি আমি ভালো না করি, নিজে থেকেই এই এলাকা থেকে সরে যাব।”
সভায় উপস্থিত স্থানীয়রা জানান, ওসি সাইফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তাঁরা বলেন, “আমরা থানায় যাওয়ার আগেই ওসি সাইফুল ইসলাম আমাদের খবর নিয়ে নিজেই এলাকায় চলে আসেন। তিনি একজন মানবিক পুলিশ কর্মকর্তা।”
সভা শেষে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং জননিরাপত্তা রক্ষায় সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ