জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্দ এলাকায় মঙ্গলবার (৫ আগষ্ট) রাত ২টার দিকে ডাকাতি সংঘবদ্ধভাবে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ১ জনকে আটক করেছে আখাউড়া পুলিশ।
পুলিশ জানায়, মনিয়ন্দ চেয়ারম্যান অফিস সংলগ্ন মেইন রোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মনিয়ন্দ বর্ধনবাড়ি রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তায় ১৬/১৭ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে আছে। এ তথ্য পেয়ে রাত ২টার সময় বর্ধনবাড়ি রেলক্রসিং এর উত্তর পাশে আখাউড়া টু কসবা গামী পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়াইয়া পালানোর চেষ্টার সময় কালে আক্তার হোসেন(৪০) আটক করে। সে কসবার আড়াইবাড়ী (তালতলা) এলাকার মৃত আঃ হালিম এর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অন্যরা পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া ২ টি কাঠের বাট যুক্ত ধারালো রামদা, ১টি লোহার বাট যুক্ত রামদা, ১ টি লোহার হাতল বিশিষ্ট কিরিচ, ১টি কাঠের বাট যুক্ত ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ