নারায়ন চক্রবর্তী সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির অপরাধে সুমী বেগম নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) সকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এ দন্ডাদেশ দেন। স্থানীয়রা জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী সুমী বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। তার স্বামীও এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত । মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রির সময়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহ এলাকাবাসী সুমী বেগমকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সুমী বেগম মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।
এ বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ