নারায়ন চক্রবর্তী, সরাইল প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহাজাদাপুরের এড. সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সরাইল উপজেলা প্রেসক্লাবে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাহবুবুর রহমান খাদেম সুমন। তিনি বলেন, রুমেল ও শিব্বির এর সাথে আমাদের ২/১ জনের কথা কাটাকাটি হলে, পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও এড. সোহেল রানা সিএনজি এক্সিডেন্টকে, মারামারি সাজিয়ে মিথ্যা মামলা করেন। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যাপক হীরালাল ভৌমিক, ধীরেন্দ্র লাল ভৌমিক, হারাধন বাবুসহ অনেকের জমি দখল করে রেখেছে। অনেকের নামে মিথ্যা মামলা করেছে। তারা বিভিন্ন সময়ে হুমকির অডিও সাংবাদিকদের শোনান। সাংবাদিক সম্মেলনে চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান হয়।
এসব বিষয়ে এড. সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ