প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৩:৩৩ এ.এম
রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা জারি

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে বলে জানানো হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এ সময় একাধিক আফটারশকও অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫.৮ মাত্রার। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানান, ভূমিকম্পেনর পর সব ধরনের জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
তিনি আরও জানান, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ০.৫ থেকে ১.৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে স্থানীয়দের উপকূল থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ