মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর, চ্যানেল নিউজ : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অতি প্রাচীন বিদ্যাপীঠ নামে পরিচিত দাউদপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় ঢালাই কাজের উদ্বোধন করেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ