চ্যানেল নিউজ ডেস্ক : শীত এলেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের আশঙ্কা। তাই আগেভাগেই সতর্ক থাকা জরুরি। কারণ, সামান্য কিছু অভ্যাসও বড় বিপদের কারণ হতে পারে। শীতকালে অনেকেই আরাম পেতে গরম পানি দিয়ে গোসল করেন, কিন্তু এই অভ্যাস শরীরের জন্য হতে পারে নীরব বিপদ।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে—ত্বক শুষ্ক হয়ে যায়, হৃদ্যন্ত্রের ওপর বাড়ে চাপ, এমনকি পুরুষদের প্রজনন ক্ষমতাও কমে যেতে পারে।
পুরুষদের ফার্টিলিটিতে ক্ষতি : গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে গরম পানি দিয়ে গোসল করলে পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায়। গরম পানির উচ্চ তাপমাত্রা টেস্টিকলসের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পেতে পারে। তাই বিশেষজ্ঞরা ছেলেদের ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দিয়েছেন।
হৃদরোগের আশঙ্কা বাড়ে : চিকিৎসকদের মতে, প্রচন্ড ঠান্ডায় একদম গরম পানিতে গোসল করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে। এতে হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যাদের আগে থেকে হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে।
ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয় : গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল বা আর্দ্রতা শুষে নেয়। নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে দেখা দেয় চুলকানি, ফাটল ও উজ্জ্বলতা হারানোর সমস্যা। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ছাড়া গরম পানি দিয়ে গোসল না করাই ভালো।
ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা : ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি রক্তসঞ্চালন ঠিক রাখে, শরীরকে সতেজ করে এবং স্ট্রেসও কমায়।
দুর্গন্ধ দূর করতে ফিটকিরির কৌশল : অনেক সময় গরম পানি ব্যবহার করলে বাথরুমে হালকা দুর্গন্ধ হতে পারে। তাই সহজ সমাধান– একটি ছোট ফিটকিরির টুকরো রেখে দিন সেখানে। এটি বাতাস বিশুদ্ধ করে এবং দুর্গন্ধ শোষণ করে নেয়।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ