চ্যানেল নিউজ ডেস্ক : এবার ভূমিকম্পে কাঁপল ভারত, ভুটান, বঙ্গোপসাগর ও ইন্দোনেশিয়া। ১২ ঘণ্টায় এই তিন দেশে ভূকম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। মৃদু মাত্রার এ ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, ভুটান ও বঙ্গোসাগরেও ক্ষুদ্র মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বঙ্গোপসাগরে ভোররাত ৩টা ২৯ মিনিটে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। কক্সবাকজারের টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
এর আগে, গত বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এছাড়া, ইন্দোনেশিয়াতেও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ