প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১০:১১ এ.এম
সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক ২ কোটি ৭৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ১ সপ্তাহে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ৭৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, শাল চাদর, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, আতশ বাঁজি, গরু, সিএনজি, পিকআপ এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়।
[video width="848" height="478" mp4="http://www.channelnewsbd.com/wp-content/uploads/2025/12/VID-20251208-WA0004.mp4"][/video]
এখানে বিশেষভাবে উল্লেখ্য, এর মধ্যে প্রায় ৯৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে। এছাড়াও, মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, মদ, গাঁজা এবং স্কাফ সিরাপ।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ