প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:২৭ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিজানে ট্রাকসহ ভারতীয় শাড়ী জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ১টি ট্রাকসহ ০২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল ২২ ডিসেম্বর সোমবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ট্রাকসহ ১৯৮৩ পিস ভারতীয় শাড়ী জব্দ করে যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লক্ষ টাকা।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ