প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৬:৫৩ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ : আতংকে চোরাচালানীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ানের সদস্যরা। ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রে প্রকাশ আজ শুক্রবার ২৬ ডিসেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকার শংকুচাইল, খাদলা, সালদানদী, খারেরা, আখাউড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং থেকে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, থান কাপড়, ইলেকট্রিক পণ্য এবং খাদ্য সামগ্রী জব্দ করে যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ