প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১:০৬ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযান : দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে,
আজ বৃহস্পতিবার ১ জানুয়ারি ভোর সাড়ে ৬টায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কসবা উপজেলার রঘুরামপুন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ছয়শত চৌত্রিশ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে যার ১ কোটি ৫৫ লক্ষ ২৩ হাজার টাকা।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ