প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৫:০০ পি.এম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল

আজ রবিবার ৪ জানুয়ারি সকাল ১০টায় আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই শোক সভা ও দোয়া মাহফিল সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাড, মোহাম্মদ শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ আসাদুজ্জামান শাহীন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি ও আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিরাজ।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম–এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাশায়েখ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিএন/ তিতাস
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ