প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:৫৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

মোহাম্মদ ফজলুল হক, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও সেবামূলক সংগঠন 'ব্রাহ্মণবাড়িয়া বন্ধু ফাউন্ডেশন'-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
[caption id="attachment_8970" align="aligncenter" width="515"]
সাধারণ সম্পাদক : সাইফুল ইসলাম[/caption]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া)-এর স্টেনো- টু মোহাম্মদ আমির হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সংগঠনের সদস্য মাসুদ রানা-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ও বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম বলেন, "বন্ধুদের নিয়ে গঠিত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনে শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। আমরা শিক্ষার প্রসারে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং সংগঠনের সদস্যসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ