প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৬:৪১ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত ব্রীফিং

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ থানায় নির্বাচনে নিয়োজিতব্য পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত ব্রীফিং অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ সংশ্লিষ্ট থানা এলাকায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং-এ নির্বাচনে নিয়োজিতব্য অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
এছাড়াও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ