চ্যানেল নিউজ ডেস্ক : বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ ছানি রোগে ভুগছে। কিন্তু তাদের অর্ধেকেরই ছানি চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার (১১ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ছানি হলো বয়সের সাথে সাথে চোখের স্বাভাবিক লেন্স ঘোলা হয়ে যাওয়া, যা দৃষ্টি ঝাপসা করে এবং সঠিক চিকিৎসা না হলে অন্ধত্বের কারণ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ছানি অস্ত্রোপচার একটি সহজ ১৫ মিনিটের পদ্ধতি। এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতিগুলোর একটি হিসেবে গণ্য, যা তাৎক্ষণিক ও স্থায়ী দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করে, জীবনযাত্রার মান উন্নত করে ও অন্ধত্ব দূর করতে সাহায্য করে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার চোখের যত্নের কারিগরি প্রধান স্টুয়ার্ট কিল বলেন, ‘বিশ্বের অর্ধেক মানুষের ছানি অস্ত্রোপচারের প্রয়োজন। তবে তাদের সেই সুযোগ নেই।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ, যেখানে ছানি অস্ত্রোপচারের প্রয়োজন এমন চার জনের মধ্যে তিন জন এখনও চিকিৎসা পায় না।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ