চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। সকাল হওয়ার আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ভোটাধিকার প্রয়োগে ভোটারদের এমন আগ্রহে মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলোর পরিবেশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। নির্ধারিত সময়ের আগেই নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। লাইনে দাঁড়িয়ে থাকা আকবর হোসেন বলেন, “২০০৮ সালের পর আজ আবার ভোট দিতে এসেছি। অনেক দিন পর নিজের ভোট নিজে দিতে পারছি—ভালো লাগছে।”
এদিকে, একই কেন্দ্রে সকাল ৮টার দিকে জামায়াত জোট মনোনীত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ভোট প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ