তানভীর হাসান তৌফিক, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আশুগঞ্জ প্রেস ক্লাবের উদ্যােগে আশুগঞ্জ বাজারের স্থানীয় ভেনিস বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
অনুষ্ঠানে আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম শফিকুল আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর শাহজাহান ভূঁইয়া, ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুর ইসলাম ডালিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক। এতে দেশ ও জাতির সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আড়াইসিধা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ