শরীয়তপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।
সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শরীয়তপুর সদর হাসপাতালে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মূলত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে এবং সেবার মান যাচাই করতে এই আকস্মিক সফর করেন। এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধের মজুদ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালে হাজিরা দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগে বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরপরই এমপি আসলামের এই ঝটিকা সফর হাসপাতালের চিকিৎসা সেবা উন্নত করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ