চ্যানেল নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে টানা প্রায় ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হবে ইসলামাবাদ-এ, যা আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকালে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
কারা থাকছেন বৈঠকে
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার।
অন্যদিকে, ইরানের পক্ষের নেতৃত্বে থাকবেন পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
বৈঠকের আগে উভয় পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ