চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি।
সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিএনপির মনোনীত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফরম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।
এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে লড়াইয়ে যুক্ত হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার আন্দোলনের অন্যতম নাম হয়ে ওঠেন তুলি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে দলটির প্রার্থী হন সানজিদা ইসলাম তুলি। তবে নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আরমান ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পান ৮০ হাজার ৯২৭ ভোট।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ