স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

চ্যানেল নিউজ ডেস্ক : স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, জুলাই বিপ্লব নতুন সভ্যতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রবিবার (২২ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনো আসবে না। এ সুযোগ হারাতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছেন ট্রাইব্যুনাল।’ অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছেন বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার মতে, ‘বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপমুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা ও জবাবদিহি।’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা”

  1. 188v game says:

    188v game cam kết duy trì một môi trường cá cược có trách nhiệm, hỗ trợ khách hàng tận tâm 24/7 qua nhiều kênh liên lạc. Đội ngũ nhân viên được đào tạo bài bản của chúng tôi luôn sẵn sàng giải quyết mọi thắc mắc của quý khách một cách lịch sự và hiệu quả nhất. TONY02-11O

  2. 66b login says:

    66b login có hệ thống xếp hạng thành viên theo điểm tích lũy. Càng chơi nhiều, bạn càng lên cấp nhanh và nhận được ưu đãi riêng: quản lý tài khoản riêng, hoàn cược cao hơn, quà tặng định kỳ… TONY02-11O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
22 June 2025

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিউজ লিংক কমেন্টসে