ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলার আসামী ছিনিয়ে নিল স্বজনরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলার আসামী ছিনিয়ে নিল স্বজনরা

আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়েছে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার এক আসামি। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ৬টায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই আসামির নাম মাসুক মিয়া (৪০)। তিনি  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলারও আসামি।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নূরপুর গ্রামে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মাসুক মিয়াকে গ্রেপ্তার করলে ঘটনাস্থলে থাকা তার সহযোগী ও স্বজনরা হামলা চালায়। পরে নাসিরনগর থানার এসআই কামালসহ দুজনকে মেরে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন, তাদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, আসামি ধরতে গিয়ে হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় আসামি পালিয়ে গেছে।

 

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 July 2025

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলার আসামী ছিনিয়ে নিল স্বজনরা

নিউজ লিংক কমেন্টসে