কুমিল্লায় জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি, চ্যানেল নিউজ : জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মে ২০২৬ মঙ্গলবার কুমিল্লা শহরের ব্র‍্যাক লার্নিং সেন্টারে জনতা ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত এই শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: মজিবুর রহমান ।
 উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আবদূর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ সাফায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) উম্মে কুলসুম। এছাড়াও কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের অধীন ৩ টি এরিয়ার এরিয়া প্রধানবৃন্দ/ উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গন এবং ৫টি কর্পোরেট শাখারসহ ৬৯ টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শাখা ব্যবস্থাপকগন জনতা ব্যাংকের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 May 2026

কুমিল্লায় জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ লিংক কমেন্টসে