নবীনগরের কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল

নবীনগরের কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল

আমীর হোসেন (আমীর), ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া নবী নগর উপজেলার ঐতিহ্যবাহী কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসার ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

৩০ শে অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে ওয়াজ মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে যৌথ ভাবে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আশরাফ আলী জিহাদী সাহেব এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আবদুল খালেক (জারু মেম্বার)।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন দেশ বরেণ্য কারা নির্যাতিত বিশিষ্ট আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ূবী সাহেব, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন মুফতি দ্বীন মোহাম্মদ আফরাফ সাহেব, মুরাদনগর,কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা শরীফ উদ্দিন আফতাবী সাহেব। হযরত মাওলানা খন্দকার আবুল কাশেম আশরাফী সাহেব, নরসিংদী। অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম, হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সহ আরও বহু উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।

ওয়াজ মাহফিলের শেষ দিন হওয়ায় সামাজিক, রাজনৈতিক, গণমাধ্যম কর্মী সহ অসংখ্য বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা বিএনপি সভাপতি, ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, জননেতা এডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি র যুগ্ম সাধারণ সম্পাদক, ডাক্তার মহিউদ্দিন আহমেদ ( মহিন)। উপজেলা বিএনপি র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ বখতিয়ার উদ্দিন খান মহসিন। উপজেলা বিএনপি র ত্রান বিষয়ক সম্পাদক, মোঃ মনিরুজ্জামান পল্টু। নাটঘর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মফিজ উদ্দিন। নাটঘর ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক, মোঃ আবু হানিফ মোল্লা। নাটঘর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। নাটঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন। কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ খায়েস মিয়া সরদার। অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ, মোঃ খোরশেদ আলম। সাংবাদিক মুমিনুল হক রুবেল। সাংবাদিক এস এম অলিউল্লাহ। নাটঘর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লী ও সাধারণ জণগণ উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন। ওয়াজ মাহফিলে র অনুষ্ঠান টি পরিচালনা ও সঞ্চালনা করেন, নাটঘর ইউনিয়ন বিএনপি র সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম। ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাতের দিনে, দেশ বরেণ্য উলামায়ে কেরামগণের উপস্থিতি এবং তাৎপর্যপূর্ণ বয়ানে, উক্ত ইসলামি জলসার আয়োজন টি প্রানবন্ত হয়ে উঠে। মাহফিলে আগত প্রধান অতিথি, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট এম এ মান্নান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উক্ত মাদ্রাসা য় আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়া কুড়িঘর সহ চার গ্রামের বিপুল সংখ্যক মুসল্লী, সাধারণ জনগণ সহ অত্র এলাকার বিদেশে অবস্থানরত প্রবাসীগণ তাদের আর্থিক সহযোগিতার কথা স্বীকার করেন। মাহফিলের এক পর্যায়ে দেশ বরেণ্য আলেম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ূবী সাহেব, অত্র মাদ্রাসার কোরআনে হাফেজ সমাপ্ত করা ছাএদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। পরিশেষে এলাকার কবর বাসী ও সকল মুসলিম উম্মাহ র শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
31 October 2025

নবীনগরের কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল

নিউজ লিংক কমেন্টসে