শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল

শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল

শরীয়তপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর সদ্য ওএসডি হওয়া শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের আবেগঘন কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নারত অবস্থায় তিনি বারবার বলেন, ‘তুমি অন্তত ভালো থাকো জান… প্লিজ, তুমি অন্তত ভালো থাকো জান।’

এদিকে,মোহাম্মদ আশরাফ উদ্দিনের অন্তরঙ্গ ভিডিও প্রকাশের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার। গতকাল রবিবার ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে কমিটিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত শুক্রবার এক নারীর সঙ্গে শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজে ডিসি আশরাফের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তেই ওই ছবি এবং একই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা। খোলা বুকে লাল-হলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন।

ভিডিটিওর মাঝেখানে দেখা যায়, মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন।

এ ভিডিও ভাইরাল হওয়ার পর গত শনিবার ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করে সরকার।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 June 2025

শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল

নিউজ লিংক কমেন্টসে