সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার ২৭ জুন বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।

সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মোঃ এনাম খা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো. নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার।


সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনকে সম্মানসূচক উত্তোরণ পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মাস্টার ও উপস্থিত ছিলেন সমাজে সর্বস্তরের সচেতন ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 June 2025

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিউজ লিংক কমেন্টসে