মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন : এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন : এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।

রাত ১১টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

 

 

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 July 2025

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন : এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিউজ লিংক কমেন্টসে