জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিন : ব্যারিস্টার রুমিন ফারহানা

জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিন : ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া থেকে নারায়ন চক্রবর্তী : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে মৌন মিছিল শেষে সরাইল অফিস পাড়ায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১ বছর আগে এই দিনে ফ্যাসিস্ট  হাসিনার পুলিশ বাহিনী কিভাবে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে ছাত্র জনতা ও সাধারণ মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। এখনো এক বছর পুরো হয় নাই, শেখ হাসিনা দেশ থেকে যে পালিয়ে গেছে আওয়ামী লীগের নাম নিশানা নাই, সেই প্রেক্ষাপট আমরা তৈরি করেছিলাম, বিএনপির নেতাকর্মীরা তৈরি করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায়। গত ১৫ বছর আমাদের উপর শত রকমের জুলুম হয়েছে অন্যায় হয়েছে আমরা ঘরে থাকতে পারি নাই, মামলার পর মামলা জেলে যেতে হয়েছে, বাবা মারা গেছে ছেলে আসতে পারে নাই, ছেলে মারা গেছে বাবা দেখতে পারে নাই। আমাদের নেতা কর্মীদের গুম করে ফেলেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরো, পারভেজ শত শত নাম আমরা দিতে পারব। আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা কারো ফলোবনে পা দেই নাই। পরিচয় লুকিয়ে আওয়ামীলীগের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করি নাই। গত ১৫ বছর যারা আপোষের রাজনীতি করেছে, যারা ছাত্রলীগ যুবলীগের ছোট ছোট পদে বসে নিজেদের চামড়া বাঁচিয়েছে। তারা যেন দেশনায়ক জনাব তারেক রহমানকে কটুক্তি করার সাহস না পাই। বিএনপি গণমানুষের দল। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। বিএনপি আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের দল। সুতারাং আপনারা যদি মনে করেন এই দলকে আটকে রাখতে পারবেন তাহলে আপনারা সারা জীবনের ভুল চিন্তা করছেন। শেখ হাসিনা পারে নাই, শত শত ঘুম হাজার হাজার হত্যা আর লক্ষ লক্ষ মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকে রাখতে পারে নাই। সুতারাং ভালই ভালই বলব মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দিবে সে-ই সরকার ঘটন করবে। মানুষ যাকে ভোট দিবে সে-ই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দিবে সে-ই এমপি হবে। অনেক টালবাহানা আপনারা করছেন আর করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারীর মধ্যেই একটা অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচন হবে। ইনশাল্লাহ নির্বাচনে বিএনপির নেতা কর্মি সমর্থক সকলের ভালবাসা নিয়ে সরকার গঠন করবে।

মৌন মিছিলটি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সরাইল কাচারি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার,  সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 July 2025

জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিন : ব্যারিস্টার রুমিন ফারহানা

নিউজ লিংক কমেন্টসে