সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চ্যানেল নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। চোরাকারবারি সন্দেহে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন– কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলীর ছেলে সিপার আহমদ (২২)। বিএসএফ তাদের বর্তমানে ত্রিপুরার ঊনকোটি জেলার ইরানি থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছে সূত্র।

মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ তিনজনকে ধরে নিয়ে যায়। আমরা বিষয়টি বিজিবির স্থানীয় ক্যাম্পে জানিয়েছি।

এ বিষয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, তিনজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 July 2025

সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ লিংক কমেন্টসে