মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : বিমান দুর্ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাযা শেষে মাঠসংলগ্ন কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়। সোহাগপুর গ্রামে বড় বোন পাপিয়ার বাড়ি মৃত্যুর আগে মাসুকা জানিয়ে ছিলেন, লাশটা যেন তার বোনের কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকায় শোকের ছায়া দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারালেন কলেজের প্রাইমারি শাখার ইংরেজি বিভাগের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকা বেগম নিপু (৩৪)
মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। তিন ভাই বোনের মধ্যে নিপু সবার ছোট ছিলেন।
Leave a Reply