ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ : নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ : নিহত ৫

বিজয়নগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বিজয়নগরের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি মাধবপুরগামী সিএনজি অটোরিকশা দুর্ঘটনার মধ্যে পড়ে গেলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
03 August 2025

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ : নিহত ৫

নিউজ লিংক কমেন্টসে