ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে আগুন : ২৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে আগুন : ২৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে বিদ্যালয়ের তৃতীয় তলায় আসন্ন বিজ্ঞান মেলাকে ঘিরে কয়েকজন শিক্ষার্থী গবেষণা করছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।

এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও স্কুল কৃর্তপক্ষ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, আগুন লাগার ঘটনা খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। কেউ দগ্ধ হয়নি বা বিদ্যালয়ে আটকা পড়েনি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব শিক্ষকরা আহত ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে আসছে। তবে কীভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 August 2025

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে আগুন : ২৫ শিক্ষার্থী আহত

নিউজ লিংক কমেন্টসে