জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে বিভিন্ন আইনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়। অপসারণ করা হয়েছে ফুটপাতের ভাসমান দোকান।
বুধবার (০৬ আগষ্ট) আখাউড়া উপজেলার সড়ক বাজার ফুটপাতের অবৈধ দোকানপাট অপসারণ করা হয় এবং একইসাথে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে পঁচা বাসী খাবার সংরক্ষণ ও ট্রেড লাইসেন্স না থাকায় ঢাকা হোটেল ও টেস্টি ট্রীট সহ ০৪ টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪৫ হাজর টাকা এবং স্থানীয় সরকার পৌরসভা আইন অনুযায়ী আরো ০৫ টি প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
Leave a Reply