নোয়াখালীর ১৭৭ বিদ্যালয় প্রাঙ্গণে পানি : শিক্ষা কার্যক্রম ব্যাহত

নোয়াখালীর ১৭৭ বিদ্যালয় প্রাঙ্গণে পানি : শিক্ষা কার্যক্রম ব্যাহত

নোয়াখালী প্রতিনিধি, চ্যানেল নিউজ : অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নোয়াখালীতে ১৭৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এক মাসের বেশি সময় ডুবে রয়েছে জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনও রয়ে গেছে। এতে তাদের উপস্থিতি কম হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। এতে ওই সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার শঙ্কা অভিভাবকদের।

বিদ্যালয়ের আঙিনায় পানি থাকায় কমতে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। এক মাসের বেশি সময় পার হলেও পানি না কমায় অনিশ্চয়তায় পড়ে শিক্ষার্থীদের পাঠদান। হাঁটুপানি মাড়িয়ে বিদ্যালয়ে আসে হাতে গোনা শিক্ষার্থী। পানি মাড়িয়ে চলতে গিয়ে প্রতিদিন ভিজে নষ্ট হয় শিশুদের জামাকাপড়। স্বাস্থ্যঝুঁকিতে পড়ার শঙ্কাও বেড়েছে শিশুদের।

শিক্ষকেরাও বিদ্যালয়ের সামনের সড়কে ও মাঠে দীর্ঘদিন পানি থাকায় বিদ্যালয়ে আসতে বিপাকে পড়ছেন। কয়েকটি বিদ্যালয়ে পানি পার হয়ে শ্রেণিকক্ষে যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। কিন্তু এটি পিচ্ছিল থাকায় শিশুশিক্ষার্থীরা অনেক সময় পা পিছলে পড়ে যায়।

অভিভাবকেরা বিদ্যালয় আঙিনা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন। বিদ্যালয়ের মাঠ উঁচু করার পরামর্শ দিয়েছেন তারা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
09 August 2025

নোয়াখালীর ১৭৭ বিদ্যালয় প্রাঙ্গণে পানি : শিক্ষা কার্যক্রম ব্যাহত

নিউজ লিংক কমেন্টসে