নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলায়  বাক-লংগন নদীর পানিতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম  (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসা ছিল। এর কিছুক্ষণ পর নৌকায় থাকায় কিছু লোক নদীর পানিতে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ দেখতে পায়।
কদমতলী গ্রামের বাচ্চু মিয়া জানায়, সন্ধ্যার দিকে দুইটি শিশুর লাশ নদীতে ভাসমান অবস্থা পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
09 August 2025

নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ লিংক কমেন্টসে