নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

মোঃ সাইফুল ইসলাম, চ্যানেল নিউজ : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয়, বরং জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকে দিতে হবে। আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হিসেবে হতে হবে। উচ্চকক্ষে সকল দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত মঞ্চের মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশরাফুল হাসান তপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মুঞ্জুর মোরশেদ, জেলা সাধারণ সম্পাদক রাজিউর ইসলাম তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসাইন জিহাদ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিপি নুর বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, তার প্রাপ্তির চেয়ে অপাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের অন্যতম ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির কার্যক্রম চলছে, যা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের নির্বাচনের আগেই নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 August 2025

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

নিউজ লিংক কমেন্টসে