৪৭ বছরের রাজনীতিতে কোনো দূর্নীতি করি নাই : মকবুলার রহমান গোর্কী

৪৭ বছরের রাজনীতিতে কোনো দূর্নীতি করি নাই : মকবুলার রহমান গোর্কী

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নবাবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মকবুলার রহমান গোর্কী।
১৫ আগষ্ট শুক্রবার দিনাজপুর -৬ আসনের বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার জনগনের সাথে সৌজন্য সাক্ষাতসহ দোয়া বিনিময় করেছেন তিনি।
দিনাজপুর -৬ আসনের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে বিএনপির পক্ষে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে উৎসাহিত করাই ছিল তার মূল উদ্দেশ্য।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমার দীর্ঘ ৪৭ বছরের রাজনীতিতে আমি কখনো কোনো দূর্নীতি করি নাই।
তিনি বলেন, যারা বিএনপিকে ভালোবাসেন তারা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করবেন। কোনো অসৎ, দূর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সমাজের মানুষ পছন্দ করে না এরকম লোক দলে আশ্রয় দিবেন না।
কোথাও কোনো দূর্নীতির খবর পেলে দয়া করে আমাকে জানাবেন । আমরা সম্মিলিতভাবে  দূর্নীতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করে দূর্নীতির শিকড় পর্যন্ত উপড়ে ফেলবো ইন-শা-আল্লাহ ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
16 August 2025

৪৭ বছরের রাজনীতিতে কোনো দূর্নীতি করি নাই : মকবুলার রহমান গোর্কী

নিউজ লিংক কমেন্টসে