জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ আখাউড়া মোগড়া ইউপির জয়নগর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তে বুধবার রাতে বিএসএফ এর গুলিতে মো. সবুজ নামে একজন আহত হয়েছে। এসময় জয়নগর গ্রামের মামুন মিয়া নামে আরেকজন বিএসএফ এর হাতে আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ২০২৪/৭-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে জয়নগর নামক স্থানে বাংলাদেশী আখাউড়া বাউতলা গ্রামের মোঃ সালাম মিয়ার ছেলে মোঃ সবুজ (২৫) কে ভারতীয় ৪২/জয়নগর বিএসএফ ক্যাম্পের টহলদল লক্ষ্য করে ২-৩ রাউন্ড ছররা গুলি ছুড়ে। এসময় সবুজের হাতে গুলি লাগলেও সে প্রানে বেঁচে যায়। কোন রকমে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে এসে সবুজ আত্নগোপনে রয়েছে। তবে তার সাথে থাকা একই গ্রামের মামুন মিয়াকে বিএসএফ আটক করে নিয়ে যায।
xoso66 có blog chia sẻ kiến thức chuyên sâu: từ cách đọc bảng thanh toán, phân tích RTP, đến mẹo quản lý vốn hiệu quả – giúp bạn trở thành cược thủ thông minh, không chơi theo cảm tính. TONY01-27O