ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া তারা তৈরি পোশাক ও কৃষি খাতে সহযোগিতা এবং বাণিজ্যের ডিজিটালাইজেশনের বিষয়েও আলোচনা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরের মধ্যেই রোববার (২৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে এনেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা-করাচি বাণিজ্যিক সংযোগে নতুন উদ্যোগের আলোচনাটি হয় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম সফরের সময়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এক দিনের ওই সফরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ অতিথিদের স্বাগত জানায়।

ওই সময় জাম কামাল খান ও বশিরউদ্দিন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্প পরিদর্শন করেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
24 August 2025

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ

নিউজ লিংক কমেন্টসে