চ্যানেল নিউজ ডেস্ক : শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারক। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার ( ২৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জেতাদের শপথবাক্য পাঠ করান।
শপথের আগে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মো. মোয়াজ্জেম হোসেন ২৫ বিচারপতির শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে আগে সোমবার (২৫ আগস্ট) রাতে তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
২৫ জনের মধ্যে মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথগ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
Leave a Reply