সাংবাদিক লিটন হোসাইন জিহাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

সাংবাদিক লিটন হোসাইন জিহাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম, চ্যানেল নিউজ : সাংবাদিক লিটন হোসাইন জিহাদের পিতা, এলাকার পরিচিত সমাজসেবক শেখ মালু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। লিটন হোসাইন জিহাদের বাবা মো. মালু মিয়া শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মো. মালু মিয়া শেখ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। এলাকাবাসীর কাছে তিনি ‘ফকির সাহেব’ নামে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি সরল জীবনযাপন ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োগ করে অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ সোমবার বিকেল ৪টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন, ঢাকা আইসিটি শ্রমিক ইউনিয়ন সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য বাবুল খান তাপস, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা) সাধারণ সম্পাদক খ, ম, হারুনুর রশীদ ঢালী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন মাহাদী, প্রচার সম্পাদক জাকির হোসাইন জিকু, মো জাকারিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমের গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ পরে মালু মিয়া শেখ এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বুমার নেতৃবৃন্দ বলেন, মালু মিয়া শেখ ছিলেন একজন ধর্মপ্রাণ, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী মানুষ। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ একজন শুভাকাঙ্ক্ষীকে হারালো।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 September 2025

সাংবাদিক লিটন হোসাইন জিহাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ লিংক কমেন্টসে