জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ডাকাতি প্রস্তুতি কালের অভিযোগে দেশীয় অস্ত্র ও মোবাইলসহ ০৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত ০৩:০৫ এর দিকে গোপন সংবাদের ভিত্তি দেবগ্রামে মধ্যপাড়ার আরিফুল্লাহ প্রকাশ আরিফ এর বসত বাড়ির উঠান থেকে আরিফসহ তাদের আটক করা হয়।
আখাউড়া থানার পুলিশ জানায়, ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে আরিফের বাড়ি পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ছোটাছুটি করে দৌড়ে পালানোর চেষ্টা করলে অফিসার ফোর্সের সহায়তায় আখাউড়া উপজেলার দেবগ্রাম মধ্যপাড়ার মৃত আঃ হাকিম এর ছেলে আরিফুল্লাহ ওরফে আরিফ (৪২), আরিফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম (৩৫), রুপনগর এর রফিক মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া ওরফে হেলাম মিয়া (৩২), দেবগ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মোঃ খোকন(৩০), মনতাজ আলীর ছেলে একরাম হোসেন সৌরভ(৩০), বিজয়নগর উপজেলার নলগড়িয়ার আবন আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩১), কেশবপুরের রজব আলীর ছেলে শাহজাহান(৫০) কে আটক করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃত আসামী ও পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ০১ (এক) টি লম্বা কালো প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, ০১ (এক) টি লম্বা কাঠের বাটযুক্ত ছুরি, ০১ (এক) টি সম্পূর্ন ষ্টিলের টিপ গিয়ার ছুরি, হাতে পড়ে ঘুষি মেরে মারাত্মক আঘাত করার কাজে ব্যবহৃত দুই হাতের ০২ (দুই) টি ষ্টিলের যন্ত্র, ০১ (এক) টি চিকন ও ধারালো ফোল্ডিং ছুরি, ০১ (এক) টি ছোট ফোল্ডিং ছুরি, ০১ (এক) টি সিম বিহীন OPPO এন্ড্রোয়েড মোবাইল সেট, ০১ (এক) টি সিম বিহীন VIVO এন্ড্রোয়েড মোবাইল সেট, ০১ (এক) টি সিম বিহীন Redmi এন্ড্রোয়েড মোবাইল সেট, ০১ (এক) টি সিম বিহীন realme এন্ড্রোয়েড মোবাইল সেট, ০১ (এক) টি অচল I Phone মোবাইল সেট, ০১(এক) টি MARCEL B80 মডেলের বাটন মোবাইল সেট, ০১ (এক) টি AGeTel AG29 মডেলের বাটন মোবাইল সেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা হয়।
Leave a Reply