আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার বদলানো হয়

আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার বদলানো হয়

চ্যানেল নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার বদলানো হলেও প্রথমটিই সঠিক ছিল বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণের দিন তিনি এ তথ্য জানান।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্যে ডা. রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে—এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখি চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট ৫ বার বদলানো হয়। কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।

এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাঈদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ চলছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
08 September 2025

আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার বদলানো হয়

নিউজ লিংক কমেন্টসে